ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

তৃণমূলের মতামতেই প্রার্থী মনোনয়ন দেবেন শেখ হাসিনা: রাজ্জাক

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতেই জননেত্রী শেখ হাসিনা প্রতিটি আসনে প্রার্থী মনোনয়ন দেবেন। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নেত্রী এবং দলের ওপর আস্থা রাখুন।

বৃহস্পতিবার জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠন শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের সফর উপলক্ষে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

ড. আবদুর রাজ্জাক আরও বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কথাই শুনছেন। উন্নয়ন হচ্ছে কিনা, কোন এলাকায় কি হচ্ছে, কোন এমপি কি করছেন, সব কিছুই প্রধানমন্ত্রীর মগজে এবং হৃদয়ে লিপিবদ্ধ হচ্ছে। অমুক এমপিকে আবার মনোনয়ন দিতে হবে এবার নেত্রী এটা মনে করছেন না। নেত্রী মনে করছেন ১৬ কোটি মানুষের দেশে আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ পরিচালনা করতে হবে। তিনি বাবা-মা সব কিছুই হারিয়েছেন। তার হারাবার আর কিছুই নেই। তিনি শুধু বাংলাদেশকে সুখীসমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।

তিনি বলেন, ১৯৭১ সালের পর থেকে বিদেশি অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেছিলেন বাংলাদেশ চিরদিন বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল থাকবে। জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ টিকে থাকবে না। সব অনুমানকে মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ আজ আর পরনির্ভরশীল নয়। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নয়নের মহাসড়কে দুর্বার বেগে এগিয়ে চলেছে। আজ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে বলেন বাংলাদেশের উন্নয়নের গল্প শোনার জন্য এসেছি।

আব্দুর রাজ্জাক বলেন, সেই দিন বেশি দূরে নেই, শেখ হাসিনা বিশ্বের রাষ্ট্র নায়কদের মধ্যে হবে একজন।

সাবেক খাদ্যমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকার আলবদরদের সঙ্গে নিয়ে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে লুটতরাজ করেছে। গণতন্ত্রকে বিপন্ন করাসহ দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। উন্নয়নের অগ্রযাত্রায় বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সম্মানে পুরস্কৃত ও প্রশংসিত হচ্ছেন। বাংলাদেশকে নিয়ে আজ আমরা সারা পৃথিবীতে গর্ব করতে পারছি।

উন্নয়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার জন্য সব প্রকার ব্যক্তিগত ক্ষোভ ও রেষারেষি ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য তৃণমূলসহ সব পর্যায়ের নেতাকর্মীদের তিনি আহ্বান জানান।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর সঞ্চালনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক শামসুন নাহার চাঁপা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

তৃণমূলের মতামতেই প্রার্থী মনোনয়ন দেবেন শেখ হাসিনা: রাজ্জাক

আপডেট সময় ০৬:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮