ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এই সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারের অধীনেই হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা শ্রমিক লীগ আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার আসবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব দলের অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা অতীতে নির্বাচনে অংশগ্রহণ করেননি নিশ্চয়ই তারা ভুল করেছে। এখন তারা তাদের সেই ভুল উপলব্ধি করছে। আগামী দিনে নির্বাচন না করলে আবারও ভুল হবে।’

ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মে দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানসহ দলীয় নেতারা।

পরে বাণিজ্যমন্ত্রী ভোলা শহরের মনিহারি পট্টি ও চক বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণের প্রতি আরও যত্নবান ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং ভোলা ফায়ার সার্ভিস ইউনিটকে আরও শক্তিশালী করার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এই সরকারের অধীনেই নির্বাচন: তোফায়েল

আপডেট সময় ০৬:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮