ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আমি চাই ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারও পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না।

তিনি আরও বলেন, যদি আমরা ‘সারভাইব’ করতে চাই, তা হলে ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারায় ফিরে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন উপলক্ষে মঞ্চ প্রস্তুত করা হলেও বৃষ্টির কারণে টিএসসি মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

কোনো সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: কাদের

আপডেট সময় ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮