ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

নির্বাচনে কে আসবে আর আসবে না, সেটা দেখার বিষয় না: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এই নির্বাচনে কে আসবে, আর কে আসবে না, এটা আমাদের দেখার বিষয় নয়। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি নানা ষড়যন্ত্র করেছিল, কিন্তু পারেনি মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, তারা দেশের সম্পদ নষ্ট করেছে, জ্বালাও-পোড়াও করে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিল।

পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। ওই সময় তাদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছিল। ২০১৪ সালের অবস্থা আর বাংলার মাটিতে হতে দেয়া হবে না।

সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, আনাচ-কানাচ সব জায়গাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। গ্রামের মানুষকে এখন আর কাদামাটির ওপর দিয়ে হাঁটতে হয় না। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট হয়েছে পর্যাপ্ত। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী প্রশংসা করছে। তারা শেখ হাসিনাকে উন্নয়নের রূপকার হিসেবে দেখছেন।

মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ও মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

নির্বাচনে কে আসবে আর আসবে না, সেটা দেখার বিষয় না: আমু

আপডেট সময় ০৭:৪১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮