ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

তারেকের জন্ম নিয়ে ফখরুল চোরামি করেছেন: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

তারেক রহমানের জন্ম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘চোরামি’ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার তিনি নিজ ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেন, ‘মির্জা ফখরুল মিথ্যা কথা বলেছেন যে, জন্মসূত্রে তারেক বাংলাদেশি। চোরা তারেকের জন্ম করাচি। জন্ম নিয়েও চোরামি।’

তারেক রহমানের পাসপোর্ট বিতর্কের মধ্যে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘জন্মসূত্রে তারেক রহমান বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানেও পরিষ্কার করে লেখা আছে যে, জন্মসূত্রে যারা বাংলাদেশের নাগরিক তাদের নাগরিকত্ব কোনোভাবে অন্য কোনো জটিল অবস্থা না হলে সেটা যায় না। পাসপোর্ট ও নাগরিকত্ব এক বিষয় না।’

স্ট্যাটাসের বিষয়ে মুঠোফোনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মিথ্যা তথ্যের ওপর ভর করেই বিএনপির জন্ম। তাদের এক নেতা আগের দিন চ্যালেঞ্জ দিলেন- পাসপোর্ট দেখাতে। পরদিন আরেক নেতা এসে বললেন, পাসপোর্ট না থাকলে সমস্যা নাই। জন্মসূত্রে তারেক বাংলাদেশি। অথচ তারেকের জন্ম করাচিতে। তারেক কোনোভাবেই জন্মসূত্রে বাংলাদেশি না।’

খালিদ বলেন, ‘নিজের নেতার জন্ম কোথায়, কবে জন্ম নিয়েছেন- মির্জা ফখরুল তা জানেন না। অথবা জেনেশুনে মিথ্যাচার করছেন। যদি নিজের নেতার জন্ম সম্পর্কে তিনি না জানেন তাহলে ইতিহাস জেনে মির্জা ফখরুলের উচিত- তারেক জন্মসূত্রে বাংলাদেশি- এমন বক্তব্য প্রত্যাহার করা। আর মিথ্যাচার করে থাকলে- জাতির সঙ্গে প্রতারণা করার দায়ে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। নাহলে তিনি বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

তারেকের জন্ম নিয়ে ফখরুল চোরামি করেছেন: খালিদ

আপডেট সময় ০৭:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮