ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিশু ১১ বার ধর্ষণ, গ্রেফতার হিন্দু পরিষদ নেতা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন মাস আটকে রেখে এক শিশুকে ১১ বার ধর্ষণ করার অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই নেতা ৫৮ বছরের বৃদ্ধ বলে জানালেও পুলিশ তার নাম প্রকাশ করেনি।

গত শনিবার খোয়াই জেলার চম্পলাই এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) কৃষ্ণেন্দু চক্রবর্তী।

তিনি জানান, আগরতলা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরবর্তী চম্পলাইয়ে নিজ বাড়িতে আটকে রেখে ১৪ বছরের ওই শিশুটিকে ধর্ষণ করা হয়। ফেব্রুয়ারি মাস থেকে গত তিন মাসে শিশুটিকে ১১ বার ধর্ষণ করা হয় বলে জানান এসপি।

তিনি আরও জানান, একপর্যায়ে ওই বৃদ্ধের বাড়ি থেকে পালিয়ে শিশুটি সিপাহিজলা জেলার বিশালগড়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।

সেখানে স্বজনদের কাছে নিজের ওপর চলা সব অত্যাচারের কথা খুলে বলে শিশুটি। পর তারা পুলিশের কাছে অভিযোগ করে। এর পর ওই ধর্ষক বৃদ্ধকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে অভিযুক্ত বৃদ্ধকে নিজেদের লোক নয় বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সাংগঠনিক সচিব অমল চক্রবর্তী। তবে বিরোধী দল সিপিএমের দাবি অভিযুক্ত ব্যক্তি হিন্দু পরিষদের ত্রিপুরা শাখারই নেতা।

শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস দে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শিশু ১১ বার ধর্ষণ, গ্রেফতার হিন্দু পরিষদ নেতা

আপডেট সময় ০১:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮