ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আ’লীগ-বিএনপি-জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলনে

অাকাশ জাতীয় ডেস্ক:

মেলার নামে জুয়া, হাউজি, লটালিসহ বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দিনাজপুরের বীরগঞ্জ। এসব অপকর্ম বন্ধে সড়কে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি-মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। তারা ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছে।

সোমবার রাতে বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে অবস্থান নিয়ে এ মহাসড়ক অবরোধ করে।

সূত্র জানায়, রাত ৯টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে অবস্থান নিয়ে এ মহাসড়ক অবরোধ করে। এ সময় সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

ফলে ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর পর রাত ১০টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন, বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন অবরোধস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এ সময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ঘোষণা দেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জনস্বার্থে এ মেলা বন্ধ করা হবে। এ সময় তিনি অবরোধ কর্মসূচি তুলে নেয়ার আহ্বান জানান।

এ ঘোষণায় অবরোধকারীরা রাত সোয়া ১০টায় অবরোধ তুলে নেয়। এর পরই মহাসড়কে আবারও যান চলাচল শুরু হয়।

অবরোধকারীরা বলেন, আমাদের আলটিমেটাম আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে মেলা পুরোপুরি বন্ধের ঘোষণা না দিলে আবার অবরোধ কর্মসূচি শুরু করা হবে।

এদিকে দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর জানান, এই মেলার অনুমতি জেলা প্রশাসন দেয়নি। যেহেতু তারা হাইকোর্টের একটি আদেশ নিয়ে এ মেলা শুরু করেছে, সেহেতু আইনী প্রক্রিয়ার মাধ্যমেই মেলা বন্ধ করতে হবে।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় গত রোববার রাত থেকে মেলার নামে শুরু হয় জুয়া, হাউজি, লটারিসহ নানান অপকর্ম।

স্থানীয় সচেতনমহল স্থানীয় প্রশাসনের কাছে এসব অপকর্ম বন্ধের দাবি জানায়। কিন্তু তা বন্ধ না হওয়ায় সোমবার রাত ৯টায় স্থানীয় সব রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ হাজার হাজার মানুষ বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে এসে অবরোধ কর্মসূচি শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আ’লীগ-বিএনপি-জাতীয় পার্টি একসঙ্গে আন্দোলনে

আপডেট সময় ১১:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮