ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটিতে নির্বাচন করতে চান মঞ্জু, দাবি বাকেরের লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ

সহায়ক সরকার ব্যতিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বরাবরই বলে আসছে আগামী নির্বাচন সহায়ক সরকার ব্যতিত সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। মঙ্গলবার রাজধানীর শিশুকল্যাণ পরিষদ হলরুমে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে। অন্যথায় জনগণ সেই নির্বাচন করতে দেবে না। বিএনপি ও জনগণ নির্বাচনে অংশ নেবে না। এছাড়া বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে জনগণকে ভুল বুঝিয়ে নীলনকশা বাস্তবায়নের জন্য। সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি জনতার মঞ্চের লোক। নিরপেক্ষ নন। ফলে তার অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। হতে পারে না।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশ নিয়ে দেশের সুশীল সমাজের প্রতিনিধিরাও বলেছেন নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। পাশাপাশি সেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদেরকে নির্বাচনকালীন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। যার মাধ্যমে এটাই প্রমাণিত হয় আমরা বিএনপি সঠিক।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো ছাড়া বিকল্প পথ নেই মন্তব্য করে নেতা-কর্মীদের জনসম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, হারুন অর রশিদ, আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শফিউল বারী বাবু, কাদের গনি চৌধুরী, মামুন হাসান ও আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট

সহায়ক সরকার ব্যতিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না: ফখরুল

আপডেট সময় ০৪:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭