ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

বিয়ের পরেই নিখোঁজ, বাড়ি ফিরলেন ৪০ বছর পর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিখোঁজ হওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিওর মাধ্যমে সাবেক একজন ভারতীয় সেনাসদস্য হাজারো মাইল দূরে তাঁর স্বজনদের দেখা পেয়েছেন। খোমদ্রাম গাম্ভীর সিং নামের এই ব্যক্তি ২৬ বছর বয়সে ১৯৭৮ সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তাঁর বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে। কিন্তু নিখোঁজ হওয়ার ৪০ বছর পর তাঁকে পাওয়া যায় অনেক দূরের শহর মুম্বাইতে। এখন তাঁর বয়স হয়েছে ৬৬।

প্রথমে এই খোমদ্রাম গাম্ভীর সিং-এর একজন ভাতিজা ইউটিউবে একটি ভিডিও দেখে তাঁকে চিনতে পারেন। ফিরোজ শাকরি নামের একজন ফটোগ্রাফার মুম্বাইয়ের রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছিলেন। তিনি অনেক ছবিও তুলেছিলেন।এই ফটোগ্রাফার তাঁর ভিডিওগুলো ইউটিউবে প্রকাশ করলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পরিবার থেকে নিখোঁজ হওয়া খোমদ্রাম গাম্ভীর সিং পুরোনো দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় ভিক্ষা করছেন। তাঁর ভাতিজা ইউটিউবে সেই ভিডিও দেখে তাঁকে চিনতে পেরে অন্য স্বজনদের জানান।

তখন স্বজনরা মনিপুরের ইমফল পুলিশের সাথে যোগাযোগ করেন। স্বজনদের মধ্যে খোমদ্রাম কুলাচন্দ্রা তাঁর ভাই গাম্ভীর সিংয়ের ছবি পুলিশকে দেন। সেই ছবি নিয়ে ইমফলের পুলিশ যোগাযোগ করে মুম্বাইয়ের পুলিশের সাথে। বিয়ের পরেই নিখোঁজ, ৪০ বছর পর বাড়ি! মুম্বাই পুলিশ ওই ছবিকে ভিত্তি করে খোমদ্রাম গাম্ভীর সিংকে খুঁজে বের করে। পুলিশ তাঁকে মুম্বাইয়ের যে এলাকা থেকে উদ্ধার করেছে, সেখানে তিনি মানবেতর জীবন যাপন করতেন।

পুলিশ পরিদর্শক পন্ডিত ঠাকরে বলেছেন, আমরা তাঁকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি রেলস্টেশনের বাইরে খুঁজে পাই। তাঁর অবস্থা খুব খারাপ ছিল। যুবক বয়সে নিখোঁজ হওয়ার ৪০ বছর পর বৃদ্ধ হয়ে খোমদ্রাম গাম্ভীর সিং পরিবারের কাছে ফিরে গেছেন বৃহস্পতিবার। তাঁর ভাই খোমদ্রাম কুলাচন্দ্রা দ্যা হিন্দু পত্রিকাকে বলেন, আমার এক ভাতিজা যখন আমাকে ভিডিওটি দেখায়, আমি তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা তাঁকে ফিরে পাওয়ার সব আশা ছেড়েই দিয়েছিলাম।

তিনি আরও জানিয়েছেন, তাঁর ভাই খোমদ্রাম গাম্ভীর সিং ভারতের সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন এবং ১৯৭৮সালে বিয়ে করার এক মাস পরই বাড়ি ছেড়ে নিখোঁজ হন। তখন অনেক খোঁজ করার পর স্বজনরা তাঁকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের পরেই নিখোঁজ, বাড়ি ফিরলেন ৪০ বছর পর

আপডেট সময় ০২:০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮