ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ বটগাছ স্যালাইন দিয়ে বাঁচানোর চেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাচীন একটি বটগাছ। বয়স ৭০০ বছরেরও বেশি। কিন্তু পোকার কারণে এ গাছটি মৃত্যুর দ্বারপ্রান্তে। এই গাছটি দক্ষিণ ভারতের তেলেঙ্গানায়। গাছটিতে উইপোকার মারাত্মক আক্রমণ ঘটেছে।

কীটনাশকের স্যালাইন দেয়ার মাধ্যমে কর্মকর্তারা এখন বিরল এই বৃক্ষটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করছেন। প্রায় তিন একর জায়গাজুড়ে গাছটি বিস্তৃত। বলা হচ্ছে, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বটগাছ।

সে কারণে দেশ বিদেশ থেকে বহু পর্যটক গাছটি দেখতে যান। কর্মকর্তারা এখন এই গাছটিকে পোকার সংক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করছেন। নতুন করে যাতে পোকার সংক্রমণ না ঘটে সে জন্য এর শেকড়েও পাইপ দিয়ে কীটনশাক দেয়া হচ্ছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা প্রান্ডুরাঙ্গা রাও বলেন, আমরা বেশকিছু ব্যবস্থা নিয়েছি। গাছটি যাতে পড়ে না যায় সে জন্য সিমেন্টের প্লেট দিয়ে এর শাখাগুলো আটকে রাখা হয়েছে। একই সঙ্গে গাছটিতে সারও দেয়া হচ্ছে।

আরেক কর্মকর্তা বলেন, গাছটির যেসব জায়গায় উইপোকার সংক্রমণ ঘটেছে সেসব জায়গায় আমরা ফোটায় ফোটায় কীটনাশক দিচ্ছি। স্যালাইনের মতো করে। আমাদের ধারণা এতে কাজ হবে।

গত বছরের ডিসেম্বর মাসে কর্তৃপক্ষের চোখে পড়ে যে গাছটির ডালপালা ভেঙে পড়ছে। তারপর থেকে সেখানে পর্যটকদের যাওয়া-আসাও বন্ধ করে দেয়া হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, উইপোকার আক্রমণে গাছটি প্রায় ঝাঁঝরা হয়ে গেছে। তারা বলেছেন, অনেক পর্যটক ডালপালা ধরে দোল খাওয়ার কারণেও গাছটি অনেক নুয়ে পড়েছে।

ভারতীয় বটগাছ খুব বড় হয় এবং তাদের শেকড়ও হয় খুব শক্ত। এসব গাছ এতো বড় হয় যে ডালপালা থেকেও এর শেকড় ঝুলতে থাকে। গাছটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য এসব শেকড়ের ভূমিকা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের দ্বিতীয় বৃহৎ বটগাছ স্যালাইন দিয়ে বাঁচানোর চেষ্টা

আপডেট সময় ০৭:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮