ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ জঙ্গিরাষ্ট্র হবে: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা একটি আদর্শকে বুকে ধারন করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। সে আদর্শ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এ আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ। তিনি এ আদর্শ বুকে ধারন করেছেন বলেই আজ দেশ অনেক দূর এগিয়ে গেছে।’

শুক্রবার সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনার মনোনীত প্রার্থী যারা হবেন, তাদেরকে ভোট দিয়ে তাঁকে (শেখ হাসিনা) আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশ আবারো জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে।’

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উপদেষ্টা কমিটির সদস্য সচিব তপন কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ রোকন উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহম্মেদ বাবুল, আমদানি-রপ্তানিকারক সমিতি কুমিল্লার সভাপতি জামাল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শেখ হাসিনা ক্ষমতায় না আসলে দেশ জঙ্গিরাষ্ট্র হবে: নৌমন্ত্রী

আপডেট সময় ১০:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮