ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রাজন মিয়া (২৪) নামে এক যুবককে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

আদালতে রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুলতান উদ্দিন জানান, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাজনের বাসায় হামলা করে সাইদুলের নেতৃত্বে ওই ১২ জন। এসময় রাজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

পরে এ ঘটনায় রাজনের বাবার লাল মিয়া সরকার ভূঞাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭