ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

গাজীপুরে বিজয় মানে সারাদেশে বিএনপির বিজয়: মোশারফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের বিজয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন এমন একটি সময়ে হচ্ছে যখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। এই নির্বাচন শুধু হাসান উদ্দিন সরকারের নির্বাচন নয়। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।’

বুধবার বিকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসভবনে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর গাজীপুর দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। এ কারণে এর গুরুত্বও বেশি। এই নির্বাচনে হাসান উদ্দিন সরকারকে নির্বাচিত করা মানে পুরো বাংলাদেশে বিএনপিকে নির্বাচনে জয়ী করা। এজন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি এদেশে কোনো নির্বাচন হয়নি। ভোট দেওয়ার প্রয়োজন হয়নি। আবার এই সরকার আগের মতো নির্বাচন করতে চায়। প্রহসন করতে চায়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই গাজীপুর থেকে ফলাফল পেতে হবে। গাজীপুর সিটি নির্বাচন শুধু নির্বাচন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় এটি হচ্ছে একটি সংগ্রাম।’

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা সালাহ উদ্দিন সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন হাওলাদার ও বিএনপি নেতা মাহবুব আলম, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন, জনি কিবরিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

গাজীপুরে বিজয় মানে সারাদেশে বিএনপির বিজয়: মোশারফ

আপডেট সময় ১২:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮