ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীসহ ফেঁসে গেলেন কমেডি অভিনেতা রাজপাল যাদব

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদবের শখ হয়েছিল পরিচালক হওয়ার। কিন্তু এ শখ পূরণে পাঁচ কোটি টাকা ধার করে বিপাকে পড়েছেন তিনি। আদালতের রায়ে ধার পরিশোধ না করায় সস্ত্রীক দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

যাদব দম্পতির সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও তার সংস্থাকে বাজেয়াফত করার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১০ সালে ছবি পরিচালনায় নামেন রাজপাল যাদব। এ জন্য দিল্লির ব্যবসায়ী এমজি আগরওয়ালের কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার নেন তিনি। ‘আতাপাতা লাপতা’ নামে ছবিটি ২০১২ সালে মুক্তি পায়। কিন্তু ধার আর শোধ করেননি বলে আদালতে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

পরে অভিনেতা রাজপাল যাদব, তার স্ত্রী রাধা ও একটি সংস্থাকে পাঁচ কোটি রুপি ঋণখেলাপির দায়ে দোষী সাব্যস্ত করেন দিল্লির কারকারদুমা আদালত। এ মামলায় আগামী ২৩ এপ্রিল সাজা ঘোষণা করবেন বিচারক।

২০১৩ সালে মামলার শুনানি চলাকালীন তথ্য গোপন করায় ১০ দিনের জেল হেফাজতে ছিলেন রাজপাল যাদব। ২০১৫ সালে রাজপাল আদালতে দাবি করেছিলেন, এক কোটি ৫৮ লাখ রুপি ঋণ শোধ করেছেন তিনি। বাকি টাকা ৩০ দিনের মধ্যে পরিশোধ করবেন।

বলিউডে কোম্পানি, মালামাল উইকলি, হাঙ্গামা, ফির হেরাফেরি, ভুলভুলাইয়ার মতো ছবিতে অসাধারণ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবি পরিচালনা করতে গিয়ে ফেঁসে গেলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীসহ ফেঁসে গেলেন কমেডি অভিনেতা রাজপাল যাদব

আপডেট সময় ১০:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮