ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

নতুন রূপে আসছে জিমেইল

আকাশ আইসিটি ডেস্ক:

জিমেইলের নকশায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে গুগল। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন রূপে আসছে জিমেইল। ব্যবহারকারীকে নতুন ধরনের জিমেইলের অভিজ্ঞতা দিতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তারা।

জিমেইল ওয়েব সংস্করণে স্মার্ট রিপ্লাইয়ের মতো নতুন ফিচার যুক্ত হবে। এ ছাড়া জিমেইল অ্যাপ থেকে সরাসরি ক্যালেন্ডার ব্যবহারের মতো অন্যান্য গুগল অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে।এছাড়াও ‘স্নুজ’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট ইমেইল থেকে আসা ইমেইল একটি নির্দিষ্ট সময়ের জন্য হাইড করে রাখতে পারবে। এতে যুক্ত করা হচ্ছে অফলাইন ফিচারটিও।

গুগল সম্প্রতি জি স্যুট অ্যাডমিনদের কাছে একটি বার্তা পাঠিয়েছে। জি স্যুট অ্যাডমিনরা গুগলের ডোমেইন পরিচালনা করে থাকে।জিমেইলের ডেস্কটপ সংস্করণের নতুন ও পরিচ্ছন্ন একটি সংস্করণ আসবে। নতুন ফিচার ও নকশার বিষয়টি নিশ্চিত করেছে গুগল কর্তৃপক্ষ। তারা বলেছে, জিমেইলে বড় ধরনের পরিবর্তন নিয়ে কাজ চলছে। তবে তা পুরোপুরি কার্যকর হতে আরও সময় লাগবে। এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। তবে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার পাচ্ছেন, সে বিষয়টি নিশ্চিত।

প্রযুক্তিবিষয়ক সংবাদের ওয়েবসাইট দ্য ভার্জ অবশ্য নতুন ডিজাইন সম্পর্কে কয়েকটি নতুন লেআউট উদ্ধার করতে সমর্থ হয়েছে। এ থেকে দেখা যায়, নতুন জিমেইলের সাইডবারে ক্যালেন্ডার এবং নোট ব্যবহার করার অ্যাপ এবং টাস্ক যুক্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

নতুন রূপে আসছে জিমেইল

আপডেট সময় ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮