ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আরপিও সংশোধনে সরকারের ভূমিকা নেই: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ বা নির্বাচনী আইন) সংশোধনের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বলেছেন, ‘নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ বা নির্বাচনী আইন) সংস্কারের প্রয়োজন আছে কি-না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছ। বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে।’

বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছুই খুঁজে পায় না। খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হওয়ার মধ্যদিয়ে বিএনপি জনগণের কাছে দুর্নীতিবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া সদর উপজেলার ঝাওদিয়া গ্রামে এক সমাবেশে যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ধ্বংসস্তূপ সরানোর বিশাল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী সংকট

আরপিও সংশোধনে সরকারের ভূমিকা নেই: হানিফ

আপডেট সময় ০৭:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮