ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্ব বাঙালিকে শুভ নববর্ষ: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন বছর ১৪২৫ বঙ্গাব্দ। এ নতুন বছর শুরুর আগে ‘শুভ নববর্ষ’ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় শুক্রবার ট্রাম্প নিজের ও মার্কিন জনগণের পক্ষ থেকে বিশ্ব বাঙালিকে এ শুভেচ্ছা জানান বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনতার তরফ থেকে সারা বিশ্বের বাঙালিদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ ও ভারতসহ গোটা বিশ্বের সব মানুষের সঙ্গে আমরাও এ গুরুত্বপূর্ণ দিনটিকে পালন করছি নতুন বছরের সূচনা হিসেবে।

শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রে বাঙালিদের অবদানের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, তার অর্থনীতি ও সংস্কৃতি গঠনে বাঙালি মার্কিনদের অবদানের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা।

নতুন বছরে সবার কল্যাণ কামনা করে বিবৃতিতে বলা হয়, এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ব বাঙালিকে শুভ নববর্ষ: ট্রাম্প

আপডেট সময় ০৫:৫২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮