ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হেফাজত

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী শুক্রবার (১৩ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর বিমান হামলায় শতাধিক আফগান নিরীহ শিশু-কিশোরকে হত্যাকাণ্ডের প্রতিবাদে হেফাজত এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (১০ এপ্রিল) হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও তাদের দোসররা আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মির, আরাকানসহ বিশ্বব্যাপী মুসলিম নারী শিশু ও নিরাপরাধ মুসলমানদের ওপর নির্মম হত্যাকাণ্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। এই জালিমরা এত নিষ্ঠুর যে আফগানিস্তানের নিষ্পাপ শিশু হাফেজদের অনুষ্ঠানে বর্বরতম হত্যাকাণ্ড চালাতেও তাদের বিবেকে বাধেনি। জাতিসংঘের মানবাধিকার আইনে শিশু হত্যা চরম অপরাধ। অথচ মানবতার কথা বলে, নির্লজ্জভাবে এরা মানবাধিকার হরণ করে চলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এত ব্যাপক শিশু হত্যা করার পরও জাতিসংঘসহ বিশ্ব নেতারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে কেন? মুসলিম রাষ্ট্র নেতাদের মানবতাবোধ কোথায় হারিয়ে গেল?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে হেফাজত

আপডেট সময় ১০:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮