ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি ১৫ মে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

এদিন মামলাগুলোর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলার কার্যক্রম আদালতে স্থগিতাদেশ থাকায় সময় আবেদন করেন আসামিপক্ষ। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির ওই দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আর রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই আসামিপক্ষ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। ওই মামলায় চার্জ গঠনসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। বাকি মামলায় চার্জ গঠনসংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি ১৫ মে

আপডেট সময় ১১:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮