ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অস্তিত্ব টেকাতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মুখে ভিন্ন কথা বললেও গোপনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে বিএনপি।

মঙ্গলবার সকালে আশুলিয়ার ধউর এলাকায় তুরাগ নদের এক একর জায়গা উদ্ধার করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিএনপি মুখে ভিন্ন কথা বললেও গোপনে বর্তমান সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাবে তারা। গত নির্বাচনের মতো বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে তাহলে এদেশে তাদের আর কোনো ঠাঁই হবে না।

শাজাহান খান বলেন, ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জানতেন যে তিনি নির্বাচনে জিতবেন। যদিও পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা দেবে না সেটা তার কাছে পরিষ্কার ছিল। কিন্তু তারপরও তিনি নির্বাচনে গেছেন এবং জনগণের ম্যান্ডেট পেয়েছেন।

‘বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে সিটি করর্পোরেশন নির্বাচনে কেন অংশ নেবে তারা।?-প্রশ্ন করেন শাজাহান।

অবৈধভাবে নদী দখলদারদের উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, ‘যারা অবৈধভাবে নদী দখল করে তারা দেশ ও জাতির শত্রু। বর্তমান সরকার নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। পর্যায়ক্রমে প্রভাবশালীদের দখলে থাকা দেশের সকল নদী উদ্ধার করে এর পরিবেশ ফিরিয়ে আনা হবে। একইসঙ্গে নদীর আশপাশের পরিবেশ ঠিক রাখতে পার্কও নির্মাণ করা হবে।’

উল্লেখ্য, আশুলিয়ার ধউর এলাকায় প্রায় এক একর নদী দখল করে গাড়ি রাখার জন্য ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রভাবশালী একটি মহল। আজ বিআইডব্লিউটিএ নদীটি উদ্ধার করে।

উদ্ধার অভিযানের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) শফিকুল হক, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একে এম আরিফ উদ্দিন, উপ পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আসাদুজ্জামান নূর হোসেনসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

অস্তিত্ব টেকাতেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: নৌমন্ত্রী

আপডেট সময় ০১:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮