ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

খালেদা জিয়াকে জোর করে হাসপাতালে নেয়া হয়: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্পূর্ণ অপ্রস্তুতভাবে জোর করে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নেয়া হয়ে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী অভিযোগ করে বলেন, চিকিৎসার নামে সরকার খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে কষ্ট দেয়ার জন্য নাটক করেছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া ভালো নেই। আমরা শুনেছি কারাগারে তার কক্ষে গিয়ে সাত-আটজন বারবার তাকে তাগিদ দিয়েছেন। চিকিৎসার নামে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া প্রহসনের নামান্তর। কোনো চিকিৎসাই তাকে দেয়া হয়নি। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগও দেয়া হয়নি।’

সাবেক এই ছাত্রনেতা বলেন, তিনবারের প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে এসে টানাহেঁচড়া করা হয়েছে শুধু হেনস্তা ও হয়রানি করার জন্য। দেশনেত্রীর গাড়ি হাসপাতালে এসে পৌঁছালে তাকে একরকম টানাহেঁচড়া করে ওপরে ওঠানো হয়। গাড়ি থেকে নামার জন্য সিঁড়ি পর্যন্ত দেয়া হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বাড়াবাড়িতে হাসপাতালে ধাক্কাধাক্কির মতো পরিস্থিতিতে একরকম অপমানজনকভাবে তাকে হাসপাতালে ওঠানো-নামানো হয়েছে।

রিজভী বলেন, একজন মানুষ হিসেবে বেগম জিয়ার যে চিকিৎসা পাওয়ার অধিকার, সেটাকেও হরণ করতে সরকারপ্রধান বিষদাঁত লুকাতে পারছে না। নিজেকে সাধু দেখানোর জন্য সরকার বেগম জিয়ার চিকিৎসার নামে নাটক করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য হাবিবুর রহমান, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক্স-রে করার জন্য আনা হয়। দেড়টার দিকে চিকিৎসা শেষে ফের কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে জোর করে হাসপাতালে নেয়া হয়: রিজভী

আপডেট সময় ০৬:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮