ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা: আইআরআই খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৪২ আলজেরিয়ায় ভয়াবহ আগুনে শিশুসহ নিহত ১১ স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন

যৌন হেনস্তার প্রতিবাদে রাস্তায় অর্ধনগ্ন অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক:

MeToo ক্যাম্পেইনের সূত্র ধরে অনেক অভিনেত্রীই ‘কাস্টিং কাউচ’ বা পরিচালক-প্রযোজকের হাতে যৌন হয়রানির ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। তবে এবার একেবারে রাস্তায় নেমে অভিনব প্রতিবাদ জানালেন এক ভারতীয় অভিনেত্রী।

তেলুগু ফিল্ম চেম্বার অব কমার্সের সামনে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে প্রতিবাদে বসেন অভিনেত্রী শ্রী রেড্ডি। স্বাভাবিকভাবেই তার এই প্রতিবাদে আলোড়ন তৈরি হয় সিনেমাপাড়ায়।

পরে অবশ্য পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তবে প্রতিবাদের সেই ছবি ছড়িয়ে পড়ে চারদিকে। খবর এবেলার।

শ্রী রেড্ডি বলেন, ছবিতে সুযোগ দেয়ার বিনিময়ে উঠতি অভিনেত্রীদের কাছ থেকে অন্যায় সুবিধা নিচ্ছেন প্রযোজক, পরিচালকরা। অথচ সব জেনেশুনেও নির্বিকার চেম্বার অব কমার্স আর তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই এভাবেই তার প্রতিবাদ।

শ্রী রেড্ডি এর আগে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে অভিযোগ করেন, তেলুগু ছবির কয়েকজন নামী প্রযোজক, পরিচালক ও অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছেন। তারা উঠতি অভিনেত্রীদের থেকে এ ধরনের অন্যায় সুবিধা নেন তাদের নাম ফাঁস করে দেয়ার হুমকিও দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

যৌন হেনস্তার প্রতিবাদে রাস্তায় অর্ধনগ্ন অভিনেত্রী

আপডেট সময় ০৬:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮