ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

কারাবন্দি সালমানকে দেখতে গেলেন প্রীতি

আকাশ বিনোদন ডেস্ক:

হরিণ হত্যা মামলায় কারাবন্দি সালমান খানকে দেখতে গেলেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেত্রী প্রীতি জিনতা। শুক্রবার তার সঙ্গে দেখা করতে যোধপুর জেলে হাজির হন প্রীতি। এর আগে যোধপুর বিমানবন্দরে নামর সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন এ অভিনেত্রী।

শুধু প্রীতি নয় এ ঘটনায় সালমানের পাশে দাঁড়িয়েছে তার গোটা পরিবারসহ বলিউডের অনেকেই।

ভারতীয় গণমাধ্যমের খবর, এদিন বিমানবন্দর থেকে যোধপুর সেন্ট্রাল জেলে যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় মিডিয়ার নজর থেকে নিজেকে আড়াল করারই চেষ্টা করেন প্রীতি। মাথায় পরা বড় সাদা টুপিতে নিজের মুখ আড়াল করার চেষ্টা করেন তিনি।

‘হর দিল যো প্যায়ার করেগা’, ‘জানে মন’, ‘চোরি চোরি, চুপকে চুপকে’ সহ একাধিক ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন প্রীতি।

উল্লেখ্য, দুই দশক আগে ভারতের রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে বলিউড সুপারস্টার সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত।

একই মামলায় তার সহঅভিনেতা সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রে বেকসুর খালাস পেয়েছেন।

এ মামলায় এখনও জামিন পাননি বলিউড সুপারস্টার। শুক্রবার রাজস্থানের যোধপুরের একটি আদালতে জামিন আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু বিচারক আবেদন মঞ্জুর না করে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য শনিবার দিন ধার্য করেন। বর্তমানে যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ‘কয়েদি নম্বার ১০৬’তে আছেন সালমান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

কারাবন্দি সালমানকে দেখতে গেলেন প্রীতি

আপডেট সময় ১১:৪২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮