ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : সমাজকল্যাণ মন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’:মাহদী আমিন স্বাধীন সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিকতা করবেন না : আতিকুর রহমান রুমন সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমানের নেতৃত্বে মানবকেন্দ্রিক এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

সালমান খানের কয়েদি নম্বর ১০৬

আকাশ বিনোদন ডেস্ক:

দুই দশক আগে রাজস্থানে শুটিংয়ে গিয়ে বেআইনিভাবে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সুপারস্টার সালমান খান। বৃহস্পতিবার সেই মামলায় বলিউড টাইগার এখন খাঁচায় বন্দি। তিনি এখন যোধপুর কেন্দ্রীয় কারাগারের ‘কয়েদি নম্বর ১০৬’।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বিশেষ সুবিধা পাবেন না ‘বন্দি’ সালমান। থাকতে হবে সাধারণ অপরাধীর মতোই। যোধপুর কেন্দ্রীয় কারাগারেই এখন রয়েছে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপু। তার সঙ্গে একই ওয়ার্ডে রয়েছেন সালমান।

দুই নম্বর ব্যারাকের দুই নম্বর সেলে রাখা হয়েছে তাকে। এখানে অবশ্য এর আগে তিন দফায় ১৮ দিন কাটিয়েছেন সালমান। যথাক্রমে ১৯৯৮, ২০০৬ ও ২০০৭ সালে। সব কটি মামলাই হরিণ চোরাশিকারের।

যোধপুরের মুখ্য বিচারিক হাকিম দেব কুমার খাতরি বৃহস্পতিবার এ রায়ে সালমানকে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানাও করেছেন।

রায়ে বিচারক বলেন, আসামি যেহেতু একজন চলচ্চিত্র তারকা, মানুষ যেহেতু তাকে দেখে, তাকে অনুসরণ করে আর আসামি যেভাবে নিষ্পাপ হরিণ হত্যা করেছে আর সেটি যেহেতু অবৈধ, সেহেতু তাকে এ সাজা দেয়া হয়েছে।-খবর বিবিসি অনলাইনের।

এ সময়ে আদালত তাকে স্বভাবসিদ্ধ অপরাধী বলে আখ্যায়িত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমায় শুটিংয়ে যোধপুরে গিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে সংরক্ষিত বনে বিরল প্রজাতির দুটি হরিণ শিকার করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামারিদের টিকে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সালমান খানের কয়েদি নম্বর ১০৬

আপডেট সময় ০১:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮