ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

নীল তিমির পর এবার এলো মারণ গেম ‘রূপালী বল’

আকাশ আইসিটি ডেস্ক: 

মারণ গেম নীল তিমির পর এবার এবার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সাধারণ ফয়েল থেকে চকচকে গোল ধাতব বল তৈরির খেলা। নীল তিমির মত এটিও মারাত্মক এক খেলা।

অ্যালুমিনিয়াম ফয়েল থেকে চকচকে গোল অ্যালুমিনিয়ামের বল তৈরি করা! শুনতে তেমন ভয়ের কিছু মনে না হলেও আসলে কিন্তু এই কাজ করতে যাওয়া মানেই বিপদকে ডেকে আনা। কেননা, কাজটি সম্পন্ন করতে মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাতে হচ্ছে ফয়েলগুলো

ঘটনার শুরু দিন কয়েক আগে। এক ব্যক্তি টুইটারে পোস্ট করেন দু’টি ছবি। একটি ছবিতে দেখা যায় অ্যালুমিনিয়ামের ফয়েলের গোলক। অন্যটিতে চকচকে গোল অ্যালুমিনিয়ামের বল। তলায় লিখে রাখা, ২ দিন ৬ ঘণ্টা ও ১৮ মিনিটের চেষ্টায় পাকানো ফয়েলের গোলক থেকে তৈরি করা গেল অ্যালুমিনিয়ামের চকচকে বলটি।

এর পরই শুরু হয় প্রবণতা। অনেকেই চেষ্টা করতে থাকেন। বলাই বাহুল্য, এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। কেননা, অ্যালুমিনিয়াম অত্যন্ত সহজে উত্তপ্ত হয়ে ওঠে। মাইক্রোওয়েভ ওভেনে তাকে গরম করতে গেলে আলোর ফুলকি বেরিয়ে আসা ও বিস্ফোরণে ফেটে পড়ার সম্ভাবনা প্রবল।

অনেকেই মাইক্রোওয়েভ ওভেনের পোড়া দাগ-সহ ছবি পোস্ট করছেন। পুরো বিষয়টি চোখে পড়ার পরেও লোকে এখনও চেষ্টা করে চলেছে।

এমনটা যে আদৌ সম্ভব নয়, বরং প্রাণহানি হতে পারে, এ কথা যত দ্রুত সকলে বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি বন্ধ হবে এই পাগলামি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীল তিমির পর এবার এলো মারণ গেম ‘রূপালী বল’

আপডেট সময় ০১:৩২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮