ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে কেউ না এলে কিছু করার নেই: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ অংশ না নিলে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আগামী নির্বাচন সময়মতো হবে। কেউ নির্বাচন না করলে আমাদের কিছু করার নেই।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ১০ টাকা কেজি দরে পুষ্টি চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

কামরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনের আয়োজনে একটি সুন্দর নির্বাচন হবে। আমরা চাই অবাধ, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা চাই সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করুক।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। তারপরেও কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আমাদের করার কিছুই নাই, মানুষেরও করার কিছু নাই। মামলার কারণে কেউ নির্বাচনে আসতে না পারলে সেটা দেখার দায়িত্ব জনগণের নয়।’

আজ থেকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানান মন্ত্রী। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে সারাদেশের ৫০ লাখ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সুলতানা পারভীনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডব্লিউএফপি’র বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রেডার, নেদারল্যান্ডস অ্যাম্বাসি মিশনের উপ-প্রধান জেরোয়েন স্টিগস, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

নির্বাচনে কেউ না এলে কিছু করার নেই: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮