ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

জেলে সালমানের রাতের সঙ্গী ধর্ষক আশারাম

আকাশ বিনোদন ডেস্ক:

যোধপুর সেন্ট্রাল জেলে ধর্ষণের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আশারাম বাপুর সঙ্গে একই ওয়ার্ডে রাত কাটাতে চলেছেন কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া বলিউড তারকা সালমান খান। যোধপুরের ডিআইজি (জেল) বিক্রম সিং জানিয়েছেন, জেলে বিশেষ নিরাপত্তা বিশিষ্ট ওয়ার্ডেই রাখা হবে সালমানকে। তবে তিনি কোনও বাড়তি সুবিধা পাবেন না। অন্য বন্দিদের মতোই খাবার দেওয়া হবে তাকে।

এর আগে এই মামলায় ১৯৯৮, ২০০৬ ও ২০০৭ সালে মোট ১৮ দিন যোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হয়েছিল সালমানকে। তিনি তখন নোংরা টয়লেটের কথা জানিয়েছিলেন। আজ সে বিষয়ে প্রশ্ন করা হলে ডিআইজি জানিয়েছেন, সালমানকে যে ওয়ার্ডে রাখা হবে, সেখানকার টয়লেট ভাল।

দুই দশকের পুরনো কৃষ্ণসার হত্যা মামলায় বৃহস্পতিবার আদালত সাজা দেওয়ার পরেই সালমানকে হেফাজতে নেয় পুলিশ। গ্রেফতারি পরোয়ানা তৈরি করা হয়েছে। এই বলিউড তারকাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। জামিন না পাওয়া পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

জেলে সালমানের রাতের সঙ্গী ধর্ষক আশারাম

আপডেট সময় ১২:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮