ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গত তিন বছরে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গত তিন বছরে কোনো ধরণের নৌ দুর্ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ নৌ-শিল্পে অভাবনীন উন্নয়ন হয়েছে। নৌ চলাচলে উন্নয়নের কারণে গত তিন বছরে কোনো প্রকার নৌ দুর্ঘটনাও ঘটেনি।’

বৃহস্পতিবার রাজধানীর শিশু একাডমিতে আয়োজিত এক অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী এসব কথা বলেন। নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের স্লোগান ‘নৌ শিল্পে লেগেছে আধুনিকতার ছোয়া, এটাই ছিল আমাদের চাওয়া’।

শাজাহান খান বলেন, ‘নৌ শিল্পকে আরো আধুনিক করার লক্ষ্যে আগামী মাস থেকে নৌ শ্রমিকদের একটা সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করছি। তাছাড়া আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।’

বিএনপি জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি কোনো আদর্শের রাজনীতি করে না। খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থেকেও নৌ শিল্পে লক্ষনীয় উন্নয়ন করেনি। শুধু লুটেপুটে খেতে পেরেছিলেন, কিছু দিতে পারেনি।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অ.) রফিকুল ইসলাম এমপি (বীর বিক্রম), অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুর ই আলম চৌধুরী এমপি, জেবুন্নেসা আফরোজ এমপি ও নৌ পরিবহন সচিব আবদুল সামাদ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

গত তিন বছরে কোনো নৌ দুর্ঘটনা ঘটেনি: নৌমন্ত্রী

আপডেট সময় ১১:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮