ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিএনপির মনোনয়নপত্র কিনলেন হাসান ও মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচনে মেয়র পদে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র বিক্রি করছে বিএনপি। বৃহস্পতিবার দুই সিটির দুই বিএনপি নেতা প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন সংগ্রহ করেন।

গাজীপুর মেয়র পদে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের পক্ষ থেকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বসির উদ্দিন প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর খুলনা থেকে মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনির পক্ষে খুলনা মহানগর নেতা রুবায়েত আহসান রানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার পর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

মনোনয়নপত্র বিক্রি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দিতে হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ করতে হচ্ছে ১০ হাজার টাকায় এবং জামানত হিসেবে (অফেরতযোগ্য) ফরমের সঙ্গে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

আগামী ৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ দুটি সিটি করপোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

বিএনপির মনোনয়নপত্র কিনলেন হাসান ও মনি

আপডেট সময় ০৪:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮