ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে সবচেয়ে দূরের তারার সন্ধান

আকাশ আইসিটি ডেস্ক:

মহাকাশে সবচেয়ে দূরতম তারার সন্ধান পাওয়া গেল। সেখান থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগছে পাক্কা ৯০০ কোটি বছর! অর্থাৎ, এই গ্রহ থেকে তার দূরত্ব ৯০০ কোটি আলোকবর্ষ। তাদের হাবল স্পেস টেলিস্কোপে সম্প্রতি এমনই এক বিচ্ছিন্ন নীলচে তারার ছবি ফুটে উঠেছে বলে দাবি করেছে নাসা। বলা হচ্ছে, এখনও পর্যন্ত আবিষ্কৃত এটিই পৃথিবী থেকে সব চেয়ে দূরের তারা। যার পোশাকি নাম, ‘ইকারাস’।

বিজ্ঞানীদের দাবি, এর আগে যে তারার অবস্থানকে দূরতম বলে মনে করা হত, ইকারাস তার চেয়েও ১০০ গুণ দূরে। এতখানি দূরত্ব যার, তার ছবি সাধারণত ফিকে হওয়ারই কথা। নাসা যদিও বলছে, তারা স্পষ্ট নীলচে আলো দেখেছে। আর এই ‘অঘটন’ সম্ভব হয়েছে হাব্‌ল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারণেই। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের আয়ত্তে অথচ ভাসমান প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র এটাই।

বিজ্ঞানীরা বলেন, ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল আজ থেকে ১৩৭০ কোটি বছর আগে। সেই হিসেবে সদ্য-অবিষ্কৃত এই তারাটি ব্রহ্মাণ্ডের বয়সের তিন-চতুর্থাংশ সময় আগেকার। ৯০০ কোটি বছর আগে আলো পাঠিয়েছিল ইকারাস। তাই মহাবিশ্বে এখনও সে টিকে আছে কি না, তার খতিয়ান নেই কারও কাছেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাকাশে সবচেয়ে দূরের তারার সন্ধান

আপডেট সময় ০১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮