ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের পদত্যাগ চান শেয়ারহোল্ডাররা

সাম্প্রতিক তথ্যচুরির কেলেঙ্কারি ঘটার পর ফেসবুকের শেয়ারের মূল্য ব্যাপক পতন ঘটেছে। এ অবস্থায় বিশ্বের নানা দেশে ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফলে কয়েকজন শেয়ারহোল্ডার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও মার্ক জাকারবার্গের পদত্যাগ দাবি করেছেন।

মূলত মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান থাকুক, তা চাইছেন না অনেক শেয়ারহোল্ডার।

সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্ক জাকারবার্গকে পদত্যাগ করার জন্য জোর দেয়া হচ্ছে। ফেসবুকের চারটি শেয়ার হোল্ডার গ্রুপের দাবি, কোনো কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড পরিচালকাদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর। কিন্তু জাকারবার্গের কারণে শেয়ারহোল্ডারদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকছে না। সেই কারণেই তার পদত্যাগের দাবি তোলা হয়েছে।

বোর্ডের অন্য সদস্যরা তার পরিবর্তে একজন স্বাধীন সিইও চাইছেন। কারণ হিসেবে তারা বলছেন, সিইও এবং বোর্ডের প্রধানের পদে আসীন রয়েছেন একই ব্যক্তি। তাই জাকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনও ক্ষমতা থাকছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তাকে। আর সেই কারণেই একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন শেয়ারহোল্ডাররা।

সাম অব আস নামে কোম্পানির শেয়ারহোল্ডারদের দলটি গ্রাহকদের পরিষেবার কাজে নিযুক্ত রয়েছে। এছাড়া সংস্থার কর্মীদের মানবাধিকার, দুর্নীতি, কর্পোরেট ক্ষমতা-সহ সমস্ত কাজকর্ম দেখার দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। কিন্তু জাকারবার্গের একছত্র আধিপত্য কোম্পানির উন্নতিতে বাধা দিচ্ছে। যদিও এ বিষয়ে ফেসবুক কর্তা কোনো মন্তব্য করেননি।

সাম অব আস-এর বিপণন উপদেষ্টা লিসা লিন্ডলে জানান, ফেসবুকের কর্পোরেট সিটিজেনশিপের উন্নতির জন্য তিন লক্ষ ৩০ হাজার মানুষ আবেদনে সই করেছিলেন। তবে কোম্পানিতে এখন রয়েছে মাত্র ১৫০০ শেয়ারহোল্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের পদত্যাগ চান শেয়ারহোল্ডাররা

আপডেট সময় ১২:২৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮