ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

খালেদার কাছে নতুন কিছু প্রত্যাশা করা বোকামি: খালিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পারিবারিক ও রাজনৈতিক জীবনে ব্যর্থ; তার কাছে জাতির নতুন কিছু প্রত্যাশা করা বোকামি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার দিনাজপুরের বিরল উপজেলার বালান্দোর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিবাবক সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ বলেন, ‘রাষ্ট্রের টাকা খরচ করে খালেদা জিয়া তার দুই ছেলেকে ‘মানুষ’ করতে পারেনি। একজন মাদকাসক্ত হয়ে বিদেশে মারা গেছে আরেকজন হুলিয়া নিয়ে পলাতক রয়েছে। আর প্রধানমন্ত্রী থেকে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তার দল বিএনপিকে খাটো করেছেন। খালেদা জিয়া কমপ্লিটলি (পুরোপুরি) একজন ব্যর্থ মানুষ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার কাছে জাতির কিছু প্রত্যাশা থাকতে পারে না।’

খালেদা জিয়ার মামলার বিষয়ে ড. কামাল হোসেনের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন, ১/১১’র সরকার যাদের প্রেসক্রিপশনে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছিল, তারাই এখন খালেদার মামলার বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, এরা দেশকে পিছিয়ে দিতে নতুন ষড়যন্ত্রে নেমেছে।

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘দেশ উন্নয়নের যে শিখরে উঠছে- অভূতপূর্ব সব উন্নয়ন, মাথাপিছু আয় ১৭৫২ ডলার- তা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে বিকল্প নেই। শেখ হাসিনা আজকে বিশ্ব নেতা। সারাবিশ্ব শেখ হাসিনার উন্নয়ন ফর্মুলা অনুসরণ করছে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু এবং বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় ও রিজার্ভের প্রবৃদ্ধিতে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি

খালেদার কাছে নতুন কিছু প্রত্যাশা করা বোকামি: খালিদ

আপডেট সময় ০৯:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮