ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবং পূর্ণিমায় দুই বন্ধুর গল্প…

আকাশ বিনোদন ডেস্ক :

সেলিব্রেটি তারকাদের আড্ডা বিষয়ক অনুষ্ঠান ‘এবং পূর্ণিমা’। চিত্রনায়িকা পূর্ণিমার সাবলীল উস্থাপনায় ইতিমধ্যে অনুষ্ঠানটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই হাজির হন দেশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। তারা পূর্ণিমার সঙ্গে আড্ডায় মেতে উঠেন।

সে আড্ডায় প্রিয় তারকার সম্পর্কে নানা জানা অজানা তথ্য নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি এবং পূর্ণিমার নতুন একটি পর্ব রেকর্ডিং শেষ হলো। এতে অংশ নিয়েছেন টিভি নাটকের দুই জনপ্রিয় মুখ তৌসিফ ও সিয়াম।
পূর্ণিমার সঙ্গে আড্ডায় তারা নিজেকের অনেক অজানা কথা বলেছেন।

ক্যারিয়ার শুরুর দিকের সংগ্রাম ও প্রতিক‚লতা পেরিয়ে তাদের এগিয়ে যাওয়র গল্পও উঠে এসেছে।

পাশাপাশি শুটিংকালীন মজার মজার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। সেইসঙ্গে বলেছেন তাদের বন্ধুত্বের গল্প।

এতে অংশ নেয়া প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘পূর্ণিমা আপু আমাদের প্রিয় অভিনেত্রী। তার সঞ্চালনায় বেশ প্রশংসিত। তার এ অনুষ্ঠানে প্রাণবন্ত আড্ডা দিয়েছি আমরা। আশা করি দর্শকরা অনুষ্ঠানটি দেখে আনন্দ পাবেন।’
সিয়াম বলেন, ‘পূর্ণিমা আপুর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে আমার। এবার তার উপস্থাপনায় এবং পূর্ণিমায় আড্ডা দিলাম।’

তিনি বলেন, ‘বেশ আনন্দঘণ আড্ডা দিয়েছি। যে দর্শকরা আমাদের অনেক বিষয়ে জানতে আগ্রহী। তারা এখানে অনেক উত্তর পেয়ে যাবেন।’

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ। আরটিভিতে প্রতি শনিবার রাত ১০টায় প্রচার হয় অনুষ্ঠানটি।

শিগগিরই সিয়াম ও তৌসিফের এ পর্বটিও প্রচার হবে বলে জানিয়েছেন প্রযোজক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবং পূর্ণিমায় দুই বন্ধুর গল্প…

আপডেট সময় ০৫:২৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮