ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউটিউব সদর দপ্তরে গোলাগুলির পর আত্মঘাতী, হামলাকারী নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে ইউটিউব সদর দপ্তরে গুলি চালিয়ে তিনজনকে আহত করার পর আত্মঘাতী হয়েছেন এক নারী। বিবিসির খবরে বলা হয়, আহতদের মধ্যে ৩৬ বছর বয়সী একজনের অবস্থা গুরুতর।

তিনি হামলাকারী ওই নারীর বয়ফ্রেন্ড বলে খবর দিয়েছে সিবিএস নিউজ। আহতদের মধ্যে ৩২ ও ২৭ বছর বয়সী দুই নারীও আছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে গোলাগুলি শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় ছুটোছুটি।

সান ব্রুনোর পুলিশ প্রধান এড বারবেরিনি বলেন,প্রথমে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে ইউটিউব সদর দপ্তরের সামনে পড়ে থাকতে দেখেন তারা।

কিছুক্ষণ পর অস্ত্রধারী এক নারীর লাশ পাওয়া যায়, যিনি আত্মঘাতী হয়েছেন বলে ধারণা হয়েছে পুলিশের। ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরে আরও দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে বারবেরিনি জানান।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের এই প্রধান কার্যালয়ে ১৭০০ লোক কাজ করেন। ইউটিউবের মালিকানা রয়েছে গুগলের হাতে।

গুগল বলেছে, গোলাগুলির ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউটিউব সদর দপ্তরে গোলাগুলির পর আত্মঘাতী, হামলাকারী নারী

আপডেট সময় ১০:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮