ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একটা সময় শুধু কাঁদতাম: দ্য রক

আকাশ বিনোদন ডেস্ক :

ছিলেন জনপ্রিয় রেসলার। নাম ডোয়াইন জনসন হলেও রেসলিংয়ের কল্যাণে সবাই তাকে ‘দ্য রক’ হিসেবেই চেনেন। হঠাৎই রেসলিং ছেড়ে পুরোদমে অভিনেতা বনে যান এই তারকা। গত দুই বছরও আমেরিকার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন তিনি। কিন্তু বিষণ্ণতা ও প্রতিকূল পরিস্থিতির সাথে এই তারকার কঠিন সংগ্রামের গল্প অনেকেই জানেননা। এ অভিনেতা জানিয়েছেন, কৈশোরে বিষণ্নতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

জনসন বলেন, আমার বয়স যখন ১৫ বছর, তখন আমার মা আমার সামনেই আত্মহত্যার চেষ্টা করেন। এতে আমি বিমর্ষ হয়ে পড়ি এবং বিষণ্নতায় ভুগেছিলাম।

ডোয়াইন জনসন বলেন, ‘আমার মা গাড়ি থেকে বের হয়ে রাস্তায় ছুটে চলা গাড়ির সামনে দিয়ে হাঁটতে থাকেন। তখন বড় বড় গাড়ি রাস্তায় চলাচল করছিল। আমি তাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসি। যদিও তিনি এখন এসব কিছুই মনে করতে পারেন না। আমার এমন অবস্থা হয়েছিল যে, আমি কিছুই করতাম না, কোথাও যেতাম না। শুধুই কান্না করতাম।

এর কয়েক বছর পর জনসনের পেশাদার ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় অসংখ্য ইনজুরিতে ভোগার কারণে। কানাডার একটি ফুটবল লিগের সাথে চুক্তি করলেও এক বছরেই শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। এর অল্প কিছুদিন পর, জনসনের প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। ‘সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়,’ বলেন তিনি। কিন্তু এরপর থেকে রেসলিংয়েই বিখ্যাত হয়ে ওঠেন জনসন। ২০০০ সালে অভিনয় জীবন শুরুর আগ পর্যন্ত দাপটের সাথে রিং শাসন করেন। দ্য রক আরো বলেন, এগিয়ে চলার জন্য নিজের মনের জোর খুঁজে না পেলে তিনিও সহজেই মায়ের মতো আত্মহত্যাপ্রবণ হয়ে পড়তেন।

রক আরো বলেন, ‘আমরা দুজনই এখন ভাল আছি। কিন্তু কেউ কষ্টে আছে দেখলে তাদের সাহায্য করার জন্য সাধ্যমত চেষ্টা করি। ওদেরকে সাহায্য করতে হয় যেন তারা নিজেদের একলা মনে না করেন।’

ডোয়াইন জনসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জুমানজি : ওয়েলকাম টু দ্য জঙ্গল। বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে এটি। এছাড়া খুব শিগগির মুক্তি পাচ্ছে তার পরবর্তী সিনেমা র‌্যামপেজ। আগামী ১৩ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একটা সময় শুধু কাঁদতাম: দ্য রক

আপডেট সময় ০৯:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮