ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘চেহারা সুন্দর হলে খোলামেলা পোশাক পরতেই পারেন’

আকাশ বিনোদন ডেস্ক :

যার চেহারা সুন্দর সে নিজেকে ফুটিয়ে তুলতে খোলামেলা পোশাক পরতেই পারেন বলে মন্তব্য করেছেন পাঞ্জাবি কন্যা বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রচারিত তার এক সাক্ষাৎকারে এ মন্তব্য প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজারের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয় যে, বোল্ড, গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে সবাই আপনাকে চিহ্নিত করেন। একটা সত্যি কথা বলুন তো, অভিনেত্রীদের স্কিন শো করার বিষয়ে আপনার মত কী?

উত্তরে তিনি বলেন, দেখুন এই স্কিন শো বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করেন তার অ্যাট্রাকটিভ বডি আছে আর সেটা তিনি এক্সপোজ করতে চান, তো অবশ্যই করতে পারেন। খোলামেলা পোশাক যদি তাকে মানায়, তো তিনি পরবেন। এ নিয়ে এত আলাদা করে ভাবনাচিন্তার সময় কারও নেই।

পাঞ্জাবি মেয়ে হিসেবে বলিউডে অভিনয়ের লড়াইয়ের নিজের জায়গা করে নেয়ার বিষয়ে তিনি বলেন, লড়াই কিন্তু সবাইকেই করতে হয়। আমাদের প্রত্যেককেই একটু ফোকাস হতে হবে। আমার জীবনের প্রায়োরিটি কী? আমি ঠিক কী চাই। তার জন্য যা করার করতে হবে। আমি শব্দগুলোকে ‘স্ট্রাগল’বা ‘লড়াই’-এভাবে একেবারেই দেখতে চাই না।

বলিউডের বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দিব্যা দত্ত বলেন, আরে! আমি অভিনয়ের ব্যাপারে ভীষণ লোভী। আমি চাই গুলজার সাব, বিশাল ভরদ্বাজ, অনুরাগ বসু, অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে। আমি অপেক্ষা করে আছি। আসলে আমাদের চারপাশে এত ট্যালেন্ট ছড়িয়ে আছে!

অমিতাভ বচ্চনকে দিয়ে নিজের বই উদ্বোধনের বিষয়ে প্রশ্ন করলে উত্তরে দিব্যা দত্ত বলেন, হ্যাঁ। উনি আমার বইয়ের উদ্বোধনে এলেন! কথা বললেন। সাহস দিলেন। আর কী চাই? আসলে আমি শব্দ, অনুভূতি দিয়ে নিজেকে প্রকাশ করতে চাই। এটাও আমার অভিনয়ের মতোই আর একটা খিদে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘চেহারা সুন্দর হলে খোলামেলা পোশাক পরতেই পারেন’

আপডেট সময় ০৯:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮