ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ইরফানকে সাহায্য করতে এগিয়ে এসেছেন এই তিন খান

আকাশ বিনোদন ডেস্ক :

ইরফান খান, বলিউডের এই মেধাবী অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন ‘ব্ল্যাকমেইল’ সিনেমায়। এখন এই সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকার কথা তার। কিন্তু প্রকৃতি তার জন্য অন্য কিছু নির্ধারণ করে রেখেছে। বর্তমানে তিনি নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত।

স্নায়ুতে টিউমার হওয়ার কারণে যুক্তরাজ্যে চিকিৎসা নিতে হচ্ছে ইরফানকে। আর তাই তার সিনেমার প্রচারণার দায়িত্ব নিয়েছেন বলিউডের তিন ‘খান’—শাহরুখ, সালমান এবং আমির।

মুম্বাই মিররের প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখ খান, আমির খান এবং সালমান খান ইরফানের ‘ব্ল্যাকমেইল’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। সিনেমাটি তাদের কাছে ভালোলাগার কারণে তারা সিনেমাটি প্রচারের দায়িত্ব নিয়েছেন।

এই ঘোষণা শোনার পর বি-টাউনে বলা হচ্ছে, ইরফান খান একটি অপ্রত্যাশিত ঘটনা তৈরি করেছেন। ইরফানের কারণে শাহরুখ, সালমান ও আমির একজোট হতে যাচ্ছেন। বলিউডের এই তিন ‘খান’ অভিনেতাকে একসঙ্গে পাওয়া যেহেতু দুষ্কর, তাই এই ঘটনাটি ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন বলিউড-বোদ্ধারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরফানকে সাহায্য করতে এগিয়ে এসেছেন এই তিন খান

আপডেট সময় ০৯:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮