ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বৈশাখে তানজিন তিশা

আকাশ বিনোদন ডেস্ক :

আসছে পহেলা বৈশাখ। দিনটিতে দেশি টিভি চ্যানেলগুলো বিশেষ নাটক প্রচার করে থাকে। শিল্পীরা এ দিনের জন্য নির্মিত নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত থাকে চৈত্র মাসজুড়ে। এ ধারাবাহিকতায় বৈশাখের নতুন নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। নাম ‘এই বৈশাখে’।

পরিচালনা করেছেন তুহিন হোসেন। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, পলাশ ও নীলিমা চাকরিজীবী। এক সময় ফেসবুকে দু’জনের বন্ধুত্ব হয়। একে অন্যের ওপর নির্ভরও হয়ে পড়েন। একপর্যায়ে তারা দেখা করার সিদ্ধান্ত নেন। সেই দিনটিই হচ্ছে পহেলা বৈশাখ।

সেদিন পলাশের জন্য নীলিমা অপেক্ষা করে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্পটি পছন্দ হয়েছে। বৈশাখী আমেজ রয়েছে এতে। এ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন আফরান নিশো ভাই। সবমিলিয়ে আশা করছি এটি খুব ভালো একটি কাজ হবে।’ নাটকটি আসছে পহেলা বৈশাখে রাত ৯টা ১০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বৈশাখে তানজিন তিশা

আপডেট সময় ০৬:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮