ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইগার বোলিং কোচকে পেছনে ফেললেন অ্যান্ডারসন

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফের রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসার হিসেবে সবচেয়ে বেশি বল করার রেকর্ড গড়েছেন তিনি।

এতদিন রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের দখলে। ২০০১ সালে ক্রিকেটকে বিদায় জানান বর্তমান বাংলাদেশ বোলিং কোচ। খেলাটির অভিজাত সংস্করণে ৩০ হাজার ১৯ বল করে সবার ওপরে ছিলেন এ ক্যারিবিয়ানই।

এবার তাকে ছাড়িয়ে গেলেন অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দিনে মাঝপথে এ কীর্তি গড়েছেন এইংলিশ পেসার। টেস্টে এখন তার বলের সংখ্যা ৩০ হাজার ২০টি।

পেসারদের এ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (২৯ হাজার ২৪৮) ও ভারতের কপিল দেব (২৭ হাজার ৭৪০)।

পেস-স্পিন মিলিয়ে লংগার ভার্সনে সবচেয়ে বেশি বল করার রেকর্ড অবশ্য লংকান ঘূর্ণি জাদুকর মুত্তিয়া মুরালিধরনের। ১৩২ টেস্টে তিনি বল করেছেন ৪৪ হাজার ৩৯টি।

পরের দুই স্থানেও রাজ স্পিনারদের। ১৩২ টেস্টে ৪০ হাজার ৮৫০টি বল করে দ্বিতীয় ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। আর ১৪৫ টেস্টে ৪০ হাজার ৭০৫টি বল করে তিনে সর্বকালের অন্যতম সেরা লেগি অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।

এখন ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনই (৫৩১টি)। ৪১০ উইকেট নিয়ে পরের স্থানে আছেন তারই সতীর্থস্টুয়ার্ট ব্রড।

এদিন টেস্টে পেসার হিসেবে সবচেয়ে বেশি বল করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন। সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড থেকে ৩২টি পেছনে তিনি। ৫৬৩টি নিয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারি সাবেক অজি স্পিডস্টার ম্যাকগ্রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাইগার বোলিং কোচকে পেছনে ফেললেন অ্যান্ডারসন

আপডেট সময় ০৫:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮