ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমসিকিউ থাকছে না প্রাথমিকে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আর নৈর্ব্যত্তিক বা এমসিকিউ প্রশ্ন থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আগে যেই পদ্ধতিতে পরীক্ষা হতো সেই পদ্ধতির দিকে আমরা ফিরে যাওয়ার জন্য মনযোগ দিয়েছি।’

১৯৯০ দশকের শুরুতে বিএনপি সরকারের আমলে পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন চালু হয়। এর ফলে পরীক্ষায় পাসের হার কিছুটা বাড়ে। শুরুর দিকে ৫০০টি প্রশ্নের ব্যাংক ছিল। পরে অবশ্য সেই প্রশ্নব্যাংক তুলে দেয়া হয়।

গত কয়েক বছর ধরে পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এমসিকিউ প্রশ্নের বিষয়টি আবার আলোচনায় এসেছে। পরীক্ষার আগে আগে সামাজিক মাধ্যমেও যে প্রশ্ন এসেছে, সেগুলো প্রধানত এমসিকিউ এর। সামাজিক মাধ্যমে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে প্রাথমিক সমাপনীতেও। সেখানেও এমসিকিউএর প্রশ্নই পাওয়া গেছে।

চলমান এইচএসসি পরীক্ষায় সোমবার প্রশ্ন ফাঁসের অভিযোগ আসেনি। এই পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন থাকে না।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর প্রশ্ন ফাঁসের পর পরীক্ষায় এই পদ্ধতি বাতিলের বিষয়ে আলোচনা হয়। শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী জাতীয় সংসদে এই বিষয়টি তোলেন।

তবে প্রথমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, ‘বর্তমানে যেভাবে চারটি অপশন থাকে একটিতে টিক দিতে হয়। আমরা আর সেই অপশন রাখছি না। আগামীবছর থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর লিখতে হবে।…আমরা এমসিকউ পুরোটাই ফেলে দিবো। আংশিকও রাখবো না।

মন্ত্রী বলেন, ‘চলমান এইচএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি অবলম্বন করায় কিন্তু ফল পাওয়া গেছে। প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা সেই দিক বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্তের দিকে যাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমসিকিউ থাকছে না প্রাথমিকে

আপডেট সময় ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮