ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

স্বপ্ন পূরণের পথে সুজানার

আকাশ বিনোদন ডেস্ক :

মডেল-অভিনেত্রী সুজানা জাফর অভিনয়ের পাশাপাশি মনোযোগী হচ্ছেন ব্যবসায়। আসছে ৬ই এপ্রিল তিনি শুরু করবেন তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সুজানা ক্লোজেট’। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন বলে জানান তিনি।

গেল বছরেও একবার ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে সেটি বন্ধ করে দেন। সুজানা বলেন, “আগের প্রতিষ্ঠানের শোরুমটি অন্যের সঙ্গে শেয়ার ছিল। এবার এককভাবে দিচ্ছি। নিজের মতো প্রতিষ্ঠানটি সাজাচ্ছি। এখানে সময়োপযোগী বিভিন্ন পোশাক পাবেন সবাই। আমি নিজেও ফ্যাশন সচেতন। সেই দিক থেকে বিবেচনা করে এই প্রতিষ্ঠানটি শুরু করছি। “

ব্যবসা প্রসঙ্গে তিনি আরো বলেন, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ব্যবসা করার। এতদিন ক্যারিয়ার ও পারিবারিক ব্যস্ততায় এটিতে ঠিকমতো সময় দেয়া হয়ে ওঠেনি। এবার নিজের স্বপ্ন পূরণের জন্য নেমেছি। আশা করছি সকলের সহযোগিতা পাবো আমার এই পথ চলায়।

এদিকে চলতি বছরের শুরু থেকে এই অভিনেত্রী দেশের বাইরে ছিলেন বেশি। ফলে বিশেষ দিবসের কোনো নাটক-টেলিছবিতে তাকে দেখা যায়নি। এছাড়া তিনি নিজেও অনেকের চেয়ে কাজ কম করছেন বলে জানান।

এই প্রসঙ্গে তার ভাষ্য, “আমি কাজ অল্প করি। কিন্তু দর্শকের মনে দাগ কাটার মতো কাজ করে থাকি। একজন শিল্পীকে দর্শকের মনে থাকার জন্য সারা বছর কাজ করার প্রয়োজন মনে করি না। বছরে ভালো কিছু কাজ করলেই দর্শক তাকে মনে রাখবে। তবে আসছে ঈদের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে দর্শক ঈদের নাটক-টেলিছবিতে আমাকে দেখবেন।

শোবিজের বাইরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন এই মডেলকন্যা। রাজধানী উত্তরার একটি প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদের দেখাশোনা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তদবির ও অনিয়মে বিপর্যস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস

স্বপ্ন পূরণের পথে সুজানার

আপডেট সময় ১০:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮