ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সালমানের জন্য কোয়ান্টিকো ছাড়ছেন প্রিয়াঙ্কা!

আকাশ বিনোদন ডেস্ক :

যে ‘কোয়ান্টিকো’ সিরিজের জন্য বলিউডকে প্রায় বিদায় জানাতে বসেছেন সেই সিরিজটিই নাকি এবার ছেড়ে দিচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! সম্প্রতি এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ায়।

প্রায় দুই বছরের কাছাকাছি পর্দায় কোনো হিন্দি ছবি নেই এ অভিনেত্রীর। সর্বশেষ তাকে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর হলিউডে ব্যস্ত থাকার কারণে নতুন কোনো ছবিতে কাজ করেননি।

প্রস্তাব যে আসেনি তাও কিন্তু নয়। মূলত হলিউডের কোয়ান্টিকো সিরিজের জন্য বলিউডে কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ মুহূর্তে ‘কোয়ান্টিকো-৩’ সিরিজের শুটিং চলছে আমেরিকায়। কিছুদিন আগে মুম্বাই ছুটি কাটাতে এসেছিলেন প্রিয়াঙ্কা।

ছুটি শেষে আবারও উড়াল দিয়েছেন মার্কিন মুল্লুকে। হলিউডে কাজ করলেও মনটা নাকি তার পড়ে থাকে নিজ দেশের ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এমনটি বললেও আড়ালে কিন্তু ভিন্ন কথাই রটেছে।

মূলত দুই বছরের মতো হিন্দি ছবিতে না থাকায় ভারতীয় দর্শক তাকে ভুলে যেতে পারেন, এই ভয়ে আবারও হিন্দি ছবিতে মনোযোগ দিতে চাইছেন এ নায়িকা। অন্তত একটি ছবিতে হলেও তাকে অভিনয় করতে হবে।

এ বাসনা থেকেই ‘কোয়ান্টিকো’-তে আপাতত ইতি টানতে চাইছেন। তার চেয়েও বড় কথা, সালমান খানের আগাম ছবি ‘ভারতে’ অভিনয়ে জন্য নাকি প্রস্তাব পেয়েছেন প্রিয়াঙ্কা। তাই সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না।

শিগগিরই ভারত ফিরবেন তিনি। হলিউডে কোয়ান্টিকো ছাড়াও প্রিয়াঙ্কার হাতে রয়েছে ‘অ্যা কিড লাইক জেক’ এবং ‘ইস ইনট ইট রোমান্টিক’ এ দুটি প্রজেক্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সালমানের জন্য কোয়ান্টিকো ছাড়ছেন প্রিয়াঙ্কা!

আপডেট সময় ০৮:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮