ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চলতি বছরের আগস্ট থেকে টেলিটকে ৪জি সেবা চালু করা যাবে

আকাশ আইসিটি ডেস্ক:

সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানী টেলিটকে চলতি বছরের আগস্ট থেকে ৪জি সেবা চালু করা যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির সভায় রোববার এ আশা প্রকাশ করা হয়েছে। কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশ গ্রহণ করেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রেনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার সভায় অংশ গ্রহণ করেন।

সভায় দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ৪ জি কার্যক্রম চালু করার প্রেক্ষিতে টেলিটকের প্রস্ততিসহ বিটিআরসির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ৪জি কার্যক্রম চালু করার প্রেক্ষিতে টেলিটকের নিজস্ব অর্থায়নে (প্রায় ২০০ কোটি প্রাক্কলিত ব্যয়) বিভাগীয় শহরে ৪জি সেবা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১১০০টি সাইটে ৪ জি ইনোড বি স্থাপন করা হবে। ৪ জি চালু করার লক্ষ্যে বর্তমান ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ককে সম্প্রসারন করা হবে।

সভায় আরো বলা হয় ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে অবৈধ স্থাপনা পরিচালনাকারীদের শনাক্ত করার লক্ষে বিটিআরসি গঠিত কমিটি ও আইন প্রয়োগকারী সংস্থা প্রতিনিয়ত ভিওআইপি অভিযান পরিচালনা করে আসছে। ২০০৭ সাল থেকে ২০১৮ সালের ২১ শে মার্চ পর্যন্ত অবৈধ ভিওআইপি অভিযান পরিচালনার সংখ্যা ৩৮৩টি এবং ২০১৩ সাল থেকে ২০১৮সালের ২১শে মার্চ পর্যন্ত অবৈধ ভিওআইপি অভিযান মোট জব্দকৃত সীমের সংখ্যা ২,৬৮,২১৫।

এছাড়াও বৈঠকে আরো উল্লেখ করা হয যে বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের অনুমোদিত কলরেট সর্বনিম্ন ২৫ পয়সা থেকে ২ টাকা নির্ধারণ করা আছে। বর্তমানে বিভিন্ন প্যাকেজের গড় কলরেট ৫৮ পয়সা । বাংলাদেশে ২০০১ সালে গড় কলরেট ছিল ৯.৬০ যা বর্তমানে প্রায় ৯.০২ টাকা কমেছে। সর্বোচ্চ ১০সেসেন্ড পালস চালু করায় মোবাইল গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে কথা বলতে পারছেন।

কমিটি দেশের সকল জেলায় ইন্টারনেট চার্জ সমান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।-বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চলতি বছরের আগস্ট থেকে টেলিটকে ৪জি সেবা চালু করা যাবে

আপডেট সময় ১২:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮