ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অহেতুক কথা না বলে ধানের শীষে ভোট চান: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে অহেতুক কথা না বলে ভোট চাওয়া শুরু করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আপনারা (বিএনপি) আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন। অহেতুক কথাবার্তা না বলে নির্বাচনের প্রস্তুতি নিন। ধানের শীষে ভোট চান।

আজ রোববার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি আলোচনা সভাটির আয়োজন করে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ১৪-দ‌লীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা ধানের শীষে ভোট চান না কেন? আপনাদের সমস্যা কোথায়? নৌকা জাতীয় প্রতীক, আমরা নৌকার পক্ষে ভোট চাইতে পারি। আমরা আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করছি। আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন। অহেতুক কথাবার্তা না বলে নির্বাচনের প্রস্তুতি নিন। ধানের শীষে ভোট চান।’

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া কারাগারে সুস্থ আছেন, ভালো আছেন। তাই গুজব ছড়িয়ে লাভ নেই। তিনি আরও বলেন, দুই দিন আগেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিভিল সার্জনের নেতৃত্বে তিনজনের একটি দল কারাগারে গিয়েছিলেন। আজও তিনজনের একটি দল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কারাগারে যাবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তিনি কারাবন্দী আছেন। সরকারের দায়িত্ব তিনি অসুস্থ হলে সুচিকিৎসা দি‌য়ে তাঁকে সুস্থ করা। আমরা তা-ই করছি। তাঁর প্রতি আমাদের ন্যূনতম প্রতিহিংসা নেই। তিনি জেলে যাক, আমরা কেউ চাইনি। আদালতের নির্দেশে তিনি কারাগারে গেছেন। তাঁর আমলে আমি নিজেও কয়েকবার কারাগারে গিয়েছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট চাওয়ার সমালোচনাকারীদের উদ্দেশে নাসিম বলেন, এটা নির্বাচনী বছর। জনগণের কাছে যে‌তে হবে। তাই আমরা জনগণের কাছে গিয়ে ভোট চাইছি। এটা সাংবিধানিক অধিকার। এখা‌নে সব দলেরই অধিকার আছে ভোট চাওয়ার।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

অহেতুক কথা না বলে ধানের শীষে ভোট চান: নাসিম

আপডেট সময় ১১:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮