ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

লিফলেট বিতরণ কর্মসূচিতে অনুপস্থিত কেবল জামায়াত

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও জোটের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মীদেরকে দেখা যায়নি।

রবিবার দুপুরে বিএনপি নেতাদের পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ও বাংলাদেশ লেবার পার্টির নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।

তবে শরিক নেতাদের সঙ্গে জোটের দ্বিতীয় প্রধান দল জামায়াতের কেউ যেমন উপস্থিত ছিলেন না তেমনি জামায়াতও নিজে থেকে কোথাও লিফলেট বিতরণ করেছে, এমন তথ্যও মেলেনি।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে রাজধানীর তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, এলডিপি তমিজউদ্দিন টিটু, বেলাল হোসেন মিয়াজী, মাহবুবুর রহমান, লেবার পার্টির হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, বাংলাদেশ ন্যাপের শহীদুননবী ডাবলু, কামাল ভুইয়া প্রমুখ।

এ সময় এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এর কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।’

সেলিম বলেন, ‘গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য বুকের উপর চেপে বসে থাকা দানব সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখে স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বন্দুক, অস্ত্রের জোরে তারা জনগণকে জিম্মি করে রেখেছে। এভাবে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

লিফলেট বিতরণ কর্মসূচিতে অনুপস্থিত কেবল জামায়াত

আপডেট সময় ১০:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮