ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

রণবীর-দীপিকার অতিথিদের তালিকায় নেই যারা!

আকাশ বিনোদন ডেস্ক :  

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তারা। এই জল্পনাই এখন তুঙ্গে। বিশেষ করে এই তারকাদের বিয়ে কোথায় অনুষ্ঠিত হবে? কেনাকাটা কেমন করছেন? প্রস্তুতি কেমন। এইসব খবর নিয়েই ব্যস্ত ভারতীয় সংবাদ মাধ্যম। সূত্রে জানা গেছে, দুই পরিবারের তরফে অতিথিদের লিস্টও নাকি তৈরি হয়ে গেছে।

মুম্বাই মিরর জানিয়েছে, ২০১৮তেই গাঁটছড়া বাঁধছেন এই জুটি। এরই মধ্যে নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করে ফেলেছেন তারা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারদিন ধরে হবে এই অনুষ্ঠান। জানা যায়, বিয়ের শপিংও নাকি শুরু করে দিয়েছেন নায়িকা।

প্রতিবেদনে জানা যায়, ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে হিন্দু মতে বিয়ে করবেন দীপিকা-রণবীর। ব্যক্তিগত এই অনুষ্ঠানে বলিউডের কোনও তারকাকেই নাকি আমন্ত্রণ জানাবেন না তারা। তবে রিসেপশনের সময় বন্ধু, সহকর্মী ও বলিউডের অসংখ্য তারকাকেই আমন্ত্রণ জানাবেন তারা। যদিও কোথায় বিয়ে বা রিসেপশন হবে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, কয়েকমাস আগেই ইতালিতে গোপনে বিয়ে করেছেন বিরাট কোহলি এবং অানুশকা শর্মা। বিয়ের আগ পর্যন্তও কোনো খবর প্রকাশ্যে আসেনি। বিয়ের পর নিজেরাই টুইট করে খবর জানিয়েছিলেন। অনেকেই মনে করছেন, দীপিকা-রণবীরও সে ভাবেই বিয়ে করতে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রণবীর-দীপিকার অতিথিদের তালিকায় নেই যারা!

আপডেট সময় ০৮:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮