ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

আকাশ বিনোদন ডেস্ক :  

বেশ কয়েকটি কারণেই শাহরুখের পরের ছবি ‘জিরো’ বিশেষভাবে আলোচনায়। এ ছবিতেই প্রথম তিনি পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করছেন। এটাই প্রথম ছবি যেখানে তিনি ‘যাব তাক হ্যায় দম’ কো-স্টার ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার সাথে কাজ করছেন। এই ছবিতেই প্রথম তিনি কোনো বামন চরিত্রে অভিনয় করছেন এবং সর্বোপরি এই ছবির-ই একটি গানে তিনি পাবেন সালমান খানকে।

এই গানটিকেই ছবির অন্যতম হাইলাইট হিসেবে ধরা হচ্ছে। গত বছর মুম্বাইয়ে চার দিনব্যাপী গানটি শুট করা হয়। একটি নির্ভরযোগ্য বলিউড সূত্র জানায়, ডান্স নাম্বরটি শুট হওয়ার পর থেকেই সবাই বলাবলি করছে, এখানে দুই সুপারস্টার খান অভিনয় করেছেন আর তাঁদের সাথে রয়েছেন ক্যাটরিনা। তবে, এ তথ্য বিভ্রান্তিমূলক। এতে শুধুমাত্র দুজন অভিনেতাই অংশ নিয়েছেন।

সূত্রটি আরো জানায়, গানটিতে সালমান খান একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন, আর শাহরুখ যথারীতি একজন বামন। ছবিটিতে দেখা যাবে, শাহরুখ ক্যাটরিনার একজন দারুণ ভক্ত। আর সালমান অভিনেত্রী ক্যাটরিনার নায়কদের একজন। আর গানটির সময় স্টেজে শাহরুখ ও সালমানকে একে অন্যের ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে দারুণভাবে চিত্রায়িত করা হয়েছে। গানটির অসাধারণ চিত্রায়ন (কোরিওগ্রাফি) মুগ্ধ ও আনন্দিত করেছে গোটা টিম জিরোকে।

উল্লেখ্য, ‘জিরো’ মূলত ভিএফএক্স-নির্ভর ছবি। এ ছবি নির্মাণে ভিজ্যুয়াল ইফেক্টকে নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে। এ ছবিতে প্রযুক্তির অনন্য ব্যবহারে শাহরুখকে ছবিজুড়ে বামন রূপে দেখা যাবে। যা দেখার জন্য হয়তো প্রস্তুত থাকবেন না অনেক শাহরুখভক্ত। দুর্দান্ত নির্মাণের এই ছবিটি শাহরুখের একটি ম্যাগনাম ওপাস হতে পারে বলে অনেকে ধারণা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

আপডেট সময় ০৮:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮