ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’

মিডিয়ার ‘প্রবণতা’ নিয়ে নাখোশ ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের গণমাধ্যম ‘মূল জায়গায়’ না গিয়ে অন্য বিষয় খুঁজে বেড়ায় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন দোকানে লিফলেট বিতরণকালে এক প্রশ্নের জবাবে তার এই মনোভাব জানান ফখরুল।

সম্প্রতি রাজধানীতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেছিলেন, জ্যেষ্ঠ নেতারা দল ছাড়তে পারেন কিন্তু মাঠের নেতাকর্মীরা দল ছাড়বে না।

ফখরুলের কাছে এই বক্তব্যের মানে জানতে চেয়েছিলেন একজনগণমাধ্যম কর্মী। এরপর তিনি বিরক্তি প্রকাশ করেন।

প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ফখরুল বলেন, ‘রাজনীতির মাঠে রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন। বাংলাদেশের মিডিয়ার একটি প্রবণতা রয়েছে, আমরা মূল জায়গায় না গিয়ে এসব বিষয় খুঁজে বেড়ায়। আর আজকে আমাদের মূল বিষয় দেশে গণতন্ত্র নাই।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আগে থেকেই বিএনপিতে ভাঙনের আশঙ্কা নিয়ে নানা কথা বলা হচ্ছে। দলের নেতারা অভিযোগ করছেন, সরকার দলের নেতাদের একাংশকে প্রলোভন দেখিয়ে দলে ভাঙন ধরাতে চাইছে। রায়ের পাঁচ দিন আগে দলের নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়াও যে কোনো মূল্যে দল ঐক্যবদ্ধ রাখার তাগাদা দিয়ে বলেছিলেন ‘বেইমানদের’ ওপর নজর রাখছেন তিনি।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী তাদের দলে যোগ দিতে চায়। একই দিন ফখরুল এই কথার জবাব দেন ‘রাবিশ’ বলে।

লিফলেট বিতরণ শেষে খালেদা জিয়াকে আন্দোলনের মধ্য দিয়েই মুক্ত করার প্রত্যয়ের কথা বলেন ফখরুল।বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ।’

‘গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ সরকারের যে নীল-নকশা এবং নীল প্রচেষ্টা করছে, সেটাও আমরা পরাস্ত করতে সক্ষম হব।’

নয়াপল্টনে বিএনপি মহাসচিবের সাথে লিফলেট বিতরণে অংশ নেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

মিডিয়ার ‘প্রবণতা’ নিয়ে নাখোশ ফখরুল

আপডেট সময় ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮