ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্লবীতে রুবেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজ শনিবার রাত পৌনে আটটার দিকে মিরপুর-১১ নম্বরের সিটি করপোরেশন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিরপুর ১১ নম্বরে একটি মাংসের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

তিনি পরিবারের সঙ্গে মিরপুরের এডিসি বিহারী ক্যাম্পের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম আবদুর রউফ।

নিহত রুবেলের মামা সাব্বির দৈনিক আকাশকে জানিয়েছেন, রাত পৌনে আটটার সময়ে মিরপুর-১১ নম্বরের সিটি করপোরেশন মার্কেটের সামনে বেশ কয়েকজন মাদকবেসী ও বখাটেরা মিলে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফারুকুজ্জামান দৈনিক আকাশকে বলেন, আমরা খবর শুনে ঢাকা মেডিকেলে এবং ঘটনাস্থলে পুলিশের দুইটি দল পাঠিয়েছি। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮