ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কারাগারে চোর যে চিকিৎসা পায়, খালেদাও তা পাবে: শেখ সেলিম

অাকাশ জাতীয় ডেস্ক:

‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম কারাবন্দি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, গণতন্ত্রের নামে মানুষ হত্যা করে, এতিমদের টাকা আত্মসাত করে খালেদা জিয়া কারাগারে গিয়ে এখন ভান ধরেছে। অসুখ হয়েছে চিকিৎসার জন্য বিদেশ যাবে। আর জেল মানায় না, আর কষ্ট করতে চায় না। মানুষ হত্যা করেছ, এতিমের টাকা খেয়েছ এখনতো ওই কারাগার তোমাকে ভোগ করতেই হবে। অসুখের কথা বলে ভান ধরলে চলবে না। একজন চোরকে যে চিকিৎসা দেয়া হয় কারাগারে, তোমাকেও সেই চিকিৎসা দেয়া হবে। সব চোরই তো একই রকম, তোমাকে কেন ভিন্ন চিকিৎসা দেয়া হবে। এতিমের টাকা খেয়ে, গণতন্ত্রের নামে পেট্টল বোমা মেরে মানুষ হত্যা করে কেউ সুস্থ থাকতে পারে না।’

শনিবার কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় শেখ সেলিম আরো বলেন, বিএনপি নেতারা তালবাহানা শুরু করেছে কারাবন্দি খালেদাকে মুক্তি না দিলে নির্বাচনে যাবে না। বিএনপি আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। গণতেন্ত্রের নিজস্ব গতিতে নির্বাচন হবে। তারা নির্বাচনে এসে কি করবে? পাঁচ বছর ক্ষমতায় থেকে পাঁচবারই দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। ক্ষমতায় থেকে জঙ্গি এবং সন্ত্রাস তৈরি করেছে দেশের উন্নয়ন করেনি। তারা এখন আবার গণতন্ত্রের কথা বলে, লজ্জা লাগে না।

তিনি আরো বলেন, ক্ষমতায় থেকে তুমি দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছ। আর শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ ও সৎ তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত হয়েছেন। এই শেখ হাসিনা বাবা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে চলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই স্বাধীন ভূ-খণ্ডকে একটি অর্থনীতিক স্মরিদ্ধ রাষ্ট্রে গড়ে তুলতে। কিন্তু জিয়া আর মোস্তাকরা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথ মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা ৯ আসনের এমপি তাজুল ইসলাম।

জনসভায় সভাপতির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন কেউ করবে না। কারণ বিএনপি জামায়াত জানে বাংলাদেশের উন্নয়ন হলে তাদের জাতি ভাই পাকিস্তান পিছে পড়ে যাবে। তাই তারা কখনো ভুলেও চায় না বাংলাদেশে ও এদেশের সাধারণ মানুষের উন্নয়ন।

তিনি বলেন, তৃতীয়বারের মতো শেখ হাসিনা ক্ষমতায় আসলে তার প্রথম কাজ হবে দেশের মানুষকে চাকরি দেয়া এবং দেশের বেকার সমস্যা দূর করা। আমরা এখন আর গরিব নয়, দরিদ্র নয়। আমরা এখন উন্নয়নশীল দেশের জনগণ। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতির পিতা স্বাধীনতার পর বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন। কিন্তু মোস্তাকদের কারণে তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। তার মেয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাঠে নেমেছেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, জিয়া, বেগম খালেদা জিয়া এবং এরশাদ ক্ষমতায় এসে কোন উন্নয়ন করেনি। খালেদা পাঁচবার দুর্নীতিতে শ্রেষ্ঠ হয়েছে। ক্ষমতার লোভে মানুষ হত্যা করেছে পেট্টল বোমা মেরে। আর এরশাদ সাধারণ মানুষের সাথে রাজনীতি করেছে। দুর্নীতির লোভে ক্ষমতা ছাড়তে চায়নি। মানুষ তাকে জোর করে ক্ষমতা থেকে নামিয়েছে।

জনসভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা ৯ আসনের এমপি তাজুল ইসলাম। তিনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন সোনার বাংলা নিয়ে। তিনি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। আজ তার মেয়ে শেখ হাসিনা মাঠে নেমেছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিম্বের দরবারে একটি উন্নয়নশীল রাষ্ট্র।

তিনি বলেন, আমাদের কুমিল্লায় কোন দ্বন্দ্ব ও বিভেদ নেই। সবাই কাঁদে কাঁদ মিলিয়ে শেখ হাসিনার উন্নয়নে কাজ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

কারাগারে চোর যে চিকিৎসা পায়, খালেদাও তা পাবে: শেখ সেলিম

আপডেট সময় ০৯:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮